,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদণ্ড
পঞ্চগড়ে অমর খানা ইউনিয়নে অসহায় পরিবারের পাশে বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান
জামালপুরে মাদকের বিরুদ্ধে মুসলিমাবাদে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা
সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ
তাড়াশে ১০ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা উপহার দিলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
সিরাজগঞ্জের রায়পুর কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প

সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও জনপ্রিয় দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের প্রত্যাশায় সিরাজগঞ্জ পৌর শহরের খলিফাপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন প্রীতিভোজ। রবিবার রাতে খিচুড়ি ও মাংসের এ ভোজে অংশ নেন এলাকার অসংখ্য ব্রাজিল সমর্থক। সবুজ-হলুদ পতাকা, প্রিয় দলের জার্সি,ব্রাজিলের স্লোগান এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে পুরো খলিফাপাড়া যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে।

আয়োজকরা জানান,ফুটবল শুধু একটি খেলা নয় এটি ভালোবাসা,সম্প্রীতি, বন্ধুত্ব ও ঐক্যের প্রতীক। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং এলাকার সব বয়সী ফুটবলপ্রেমীদের একত্রিত করে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করি।

এসময় ব্রাজিল দলের সমর্থক মইনুল ইসলাম রাষ্ট্র বলেন,প্রিয় ব্রাজিল বিশ্ব ফুটবলের গর্ব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি প্রতিবারই নান্দনিক, আক্রমণাত্মক ও দর্শনীয় ফুটবল উপহার দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। আমরা বিশ্বাস করি নিজেদের ঐতিহ্য,অভিজ্ঞতা, দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিল এবারও দুর্দান্ত পারফরম্যান্স করে বিজয় ছিনিয়ে আনবে এবং বিশ্বের অসংখ্য সমর্থকের মুখে হাসি ফোটাবে। আমাদের ভালোবাসা ও শুভকামনা সবসময় ব্রাজিলের সঙ্গে রয়েছে।

ব্রাজিল সমর্থক মো.জাকির বলেন,
ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয় এটি আমাদের আবেগ ও ভালোবাসার নাম। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি। তাদের সৃজনশীল ফুটবল গতি ও লড়াকু মানসিকতা সবসময় আমাদের মুগ্ধ করে। আমরা বিশ্বাস করি দলগত ঐক্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে। আজকের এই প্রীতিভোজ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিরও এক অনন্য দৃষ্টান্ত।

উল্লেখ্য:প্রীতিভোজে অংশ নেওয়া সমর্থকদের চোখেমুখে ছিল আনন্দ,উচ্ছ্বাস ও জয়ের প্রত্যাশা। তরুণ থেকে প্রবীণ সব বয়সী ব্রাজিল সমর্থকরা একসঙ্গে মিলিত হয়ে প্রিয় দলের সাফল্য কামনা করেন। অনেকেই ব্রাজিলের পতাকা হাতে ছবি তোলেন এবং দলের জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ