,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদণ্ড
পঞ্চগড়ে অমর খানা ইউনিয়নে অসহায় পরিবারের পাশে বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান
জামালপুরে মাদকের বিরুদ্ধে মুসলিমাবাদে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা
সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ
তাড়াশে ১০ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা উপহার দিলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
সিরাজগঞ্জের রায়পুর কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প

টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপকালীন শাক-সবজির বীজ, লেবু ও অন্যান্য ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খাইরুল আলম, ফায়ার সার্ভিস মধুপুরের স্টেশন অফিসার মো. বোরহান উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নুর রাত্রি জানান, মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে ২ হাজার ৩৭৫টি গাছের চারা, ১০০ জন কৃষককে ৫০০ গাছের চারা, ৫০ জন কৃষককে মরিচের চারা, ৯শ কৃষককে সবজি বীজ ও সার সরবরাহ করা হবে।

কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং শাক-সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

শেয়ার করুনঃ