শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে মেহেদির রং না শুকাতেই পাষন্ড স্বামীর নৃশংসতার শিকার গৃহবধু রুমা

Download Photocard


মোঃ জাহাঙ্গীর আলম, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

মেহেদীর রং হাত থেকে শুকানোর আগেই পাষন্ড স্বামীর নৃশংসতার শিকার হলেন রোমানা খাতুন (২৫) নামের এক গৃহবধূ। গভীর রাতে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) তাকে ছুড়িকাঘাতে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে।

বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরান পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোমানা উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। এক বছর পূর্বে শাহজাদপুর উপজেলার ব্রজবালা পুরান পাড়া গ্রামের আফছার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সাথে তার বিয়ে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ইতিপূর্বে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পরিবারের অভিভাবকদের মাঝে সমঝোতা বৈঠক হয়েছে। সোহাগ তার প্রতি স্ত্রীর অনীহা ও স্ত্রী স্বামীর প্রতি অনিহার অভিযোগ করে।

বুধবার দিবাগত রাত আনুমানিক একটায় উভয়ের মধ্যে ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এসময় স্বামী সোহাগ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার স্ত্রী রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে পাতলা পায়খানা করে মারা গেছে বলে বলতে থাকে।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক হারিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী।
নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন জানান, সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহর জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার বুকে, পিঠে ছুরিকাঘাত করে মেরে ফেলে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, খবর পেয়ে আমি সহ ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। এসময় বাড়ির সদস্যরা পলাতক ছিল। তৎক্ষণাত অভিযান চালিয়ে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহাগ প্রথমে জানায় স্ত্রী নিজেই আত্মঘাতী হয়েছে। পরে লাশের সুরতহালের পর অধিকতর জিজ্ঞাসাবাদে স্বামী সোহাগ স্ত্রী রুমাকে হত্যার কথা স্বীকার করেন। এসময় তিনি এর কারণ হিসেবে দাম্পত্য কলহের কথা বলেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০