শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত

Download Photocard

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় আজ শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালন কালে আনসার বাহিনীর ২৫ সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শাহাজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আনুমানিক দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং আনসার সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনুমানিক এক হাজার আনসার সদস্য উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে সরাসরি অংশগ্রহণ করে। এতে ২৫ জন আনসার সদস্য দগ্ধ ও আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আনসার উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন বলেন, আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বিক তদারকির মাধ্যমে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করেছে এবং আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রাত ৯টা ১৮ মিনিটের দিকে বিমানবন্দরের আগুন নিয়নন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০