সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

শিলন্দা,শ্যামপুর, সড়াইচন্ডি ও শিয়ালকোল এর যৌথ উদ্যোগে ও শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হকঃ

শিলন্দা, শ্যামপুর, সড়াইচন্ডি ও শিয়ালকোল এর যৌথ উদ্যোগে ও শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

(৪ ডিসেম্বর ২০২৪), বুধবার বাদ আছর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইনিয়নের শিলন্দা কবরস্থান মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার সভাপতি, লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আফজাল হোসেন লাভলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস্ লিমিটেড এর পরিচালক সৈয়দ ইলিয়াস সিরাজী ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেড এর এম.ডি আলহাজ্ব তোফাজ্জল হোসেন বাবুল।

 প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন মাও: রুহুল আমীন যুক্তিবাদী, নন্দ্রীগ্রাম, বগুড়া।

২য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রহ্মখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাও: রায়হান কবীর হায়দারপুরী। ৩য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রিভারভিউ আইডিয়াল কলেকের প্রভাষক মাও: সাইফুল ইসলাম।

শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার এর সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ও ক্যাশিয়ার শুকুর আলী সেখ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ,বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার প্রমুখ।

ওয়াজ মাহফিল শেষে শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমী মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের সম্মানী পাগড়ী প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১