শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাস্তি দাবীতে ফেসবুকে পোস্ট,সর্বত্র নিন্দার ঝড়

ফটোকার্ড


নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনিছুর রহমান তালুকদার আনিছ, সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী, মজনু তালুকদার, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান শাহাজামাল আকন্দ, ছাত্রদলের সভাপতি শাহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিনসহ বেশ কয়েকজন নেতার নামে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজীর অভিযোগ তুলে শাস্তির দাবী কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নানা আলোচনা সমালোচনা ঝড় বইছে।

এনিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও খোদ জানিয়েছেন জেলার নেতৃবৃন্দরা।


এদিকে শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের সন্তান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম তার ফেসবুকে পোস্ট করেন ” টাকা খরচ করে আর সিনেমা দেখতে হবেনা শিয়ালকোলের দিকে লক্ষ রাখুন টিকেট ছাড়াই সিনেমা উপভোগ করতে পারবেন সিনেমার নাম মটু পাটলু” তাঁর এ পোস্ট দেখে অনেকেই জড়িতদের শাস্তির দাবী কামনা করছেন।

অপরদিকে শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা উল্লেখ করেন এখনো সমায় আছে, শিয়ালকোল ইউনিয়ন বি এন পি নেতাগুলো ভালো হয়ে যান, আগে আপনাদের সম্মান করতাম, আর এখন আপনাদের ব্যাবহার দেখে কর্মীদের সরম করে” এদেখে দলীয় কর্মীরা অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। আরেক গণমাধ্যমকর্মী তাঁদের বিরুদ্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে পোস্ট করেন সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে চাঁদাবাজি, পল্লী বিদ্যুতের টেন্ডারবাজি, ইউনিয়ন পরিষদের টাকা লুট, এসিআইয়ের টাকা লুটসহ মোটা অংকের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্ট শাহজামাল চেয়ারম্যানসহ আওয়ামীলীগ পুনর্বাসন করছে বিএনপি নেতা নুর আলম, আনিছ ও মজনু। এই তিনজন গড়ে তুলছে আয়না ঘরের মতো অফিস রুম। বিষয়টি মুহুর্তে ভাইরাল হলে নেতা কর্মীদের নামে আরও নানা তথ্য উঠে আসতে থাকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০