রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার শ্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

সেলিম তালুকদার,স্টাফ রিপোর্টার : রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ‘ শ্লোগান সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড অফিসিয়াল কাজে ব্যবহারের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে অফিস আদেশ সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কনক কান্তি বড়ুয়ার গত ১৫ জানুয়ারি বিকেলে স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত নিষিদ্ধ প্যাড অফিয়াল কাজে ব্যবহার করায় শিক্ষার্থীদের আনীত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তথ্য প্রমানাদি পর্যালোচনা পূর্বক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের ৪ ধারা লঙ্ঘিত হওয়ায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি আইনের ধারা ১১ (৭) ও চাকুরি বিধির ১৩ মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ অপরাহ্ন হতে এ আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশের কপি গোলাম সরোয়ার সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ‘ সম্বলিত বিশ্ববিদ্যালয়ের প্যাডে গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এছাড়াও গোলাম সরোয়ারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে টাকার মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে আত্মীয়-স্বজন সহ অদক্ষ ও স্বল্প শিক্ষিত প্রায় অর্ধশত কর্মচারী নিয়োগ দেয়। স্বৈরাচারের দোসর হিসেবে তার দুর্নীতির তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অভিযুক্ত গোলাম সরোয়ারের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১