শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচন প্রয়োজন নেই – ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard

 হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,নতুন কোন রাষ্ট্রের জন্ম হলেই সংবিধান রচনার জন্য গণপরিষদের নির্বাচন করতে হয়। কিন্ত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র,যেখানে সংবিধান রয়েছে যা আমাদের রাষ্ট্রের বুনিয়াদ,কাজেই সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচনের কোন প্রয়োজন নেই। দরকার হলে নির্বাচিত জাতীয় সংসদই বিদ্যমান সংবিধানের সংশোধন করবে।

আজ সোমবার(১৭ মার্চ ২০২৫ খ্রিঃ) সিরাজগঞ্জের জেলা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয়তলার হল রুমে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,অন্তবর্তী সরকার কোনদিন স্থানীয় সরকার নির্বাচন করেনি,এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের নিকট গচ্ছি অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্ঠি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।

 তিনি প্রধান উপদেষ্ঠাকে উদ্দেশ্য করে বলেন,অনেক সময় চলে গেছে,কোন সংস্কারই করতে পারেননি,গণহত্যাকারী শেখ হাসিনার কোন বিচারই শুরু করতে পারেননি,সংস্কার করা আপনাদের কাজ না,স্বল্প সময়ে গণহত্যাকারী হাসিনার বিচারও করতে পারবেন না, কাজেই  দ্রুত জাতীয় নর্বিাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট কে.এম.রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোটের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শফিকুর হায়দার ( রফিক সরকার)।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০