শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সব দল দেখা শেষ,জামায়াতে ইসলামীর বাংলাদেশ- মাওলানা রফিকুল ইসলাম খাঁন

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন : :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সব দল দেখা শেষ এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ চায়। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা হবে। সম্পত্তি সুষম বণ্টনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও নিজস্ব ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন দাবি করেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরেকটি দল নিজেদের আধিপত্য ফলানোর চেষ্টা করলেও সেই প্রভাব এখন কমে গেছে। তিনি বলেন, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। দেশের তরুণেরা পরিবর্তনের পক্ষে স্পষ্ট মনোভাব দেখিয়েছে।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় উল্লাপাড়া পৌরসভার ১০ নম্বর সাংগঠনিক ওয়ার্ড (রামকান্তপুর) শাখার উদ্যোগে রামকান্তপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণ সভায় তিনি এ বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের ১০ নং ওয়ার্ড সভাপতি মো. গোলাম সালেক। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান জনগণের অধিকার, ন্যায়বিচার এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় জামায়াতের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান আলী, ড. মাওলানা নজরুল ইসলাম, মো. আব্দুস সামাদ মিয়া, মো. আব্দুল বারী, মো. আব্দুল খালেক, মো. আব্দুল করিম, মো. আব্দুল কাদের, মো. মিজানুর রহমান, আর এ সৌরভ, মো. ছানোয়ার হোসেন, মো. শাহাদত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। দায়িত্বশীল নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই দেশের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০