শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হবে না- সিরাজগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু

ফটোকার্ড

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,সনাতন ধর্মের উৎসব সবার,আগেকার দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা এক সাথে বসবাস করতো এবং একসাথে সকল ধর্মীয় উৎসবে মেতে উঠতো,হিন্দু মুসলিম,খ্রিস্টানের মধ্যে কোন বিভেদ বিভাজন ছিলোনা, রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়,সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সকল ধর্মের মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
শনিবার সকালে সিরাজগঞ্জের বড় গোলা রোডস্থ মওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এইসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতে পতিত আওয়ামী লীগই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে, আওয়ামী লীগের সকলের চরিত্রই একইরকম, তারা একসাথে অন্যের সহায় সম্বল গ্রাস করেছে,গুম,খুন,হত্যা নির্যাতন নিপীড়ন সহ রাষ্ট্রের সম্পদ লুটপাত করেছে,স্বাধীনতার পরেই সিরাজগঞ্জ অনেকগুলো ক্যাম্প করে বিরোধী মতের মানুষদের হত্যা করেছে,সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তারাই দখন করে নেয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,২৪ এর জুলাই আগষ্ট গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের পরপরই সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমি কথা বলেছি,আপনারা নির্ভয়ে বসবাস করুন,ব্যবসা বানিজ্য করুন,আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্নায় লাগে। আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করা,সাত রংঙের মানুষের সহ অবস্থান হবে এই শহর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট কল্যাণ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সঞ্চালনে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাস।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উদযাপন কমিটি আয়োজিত আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সত্য নারায়ণ সারদা। তাতে অংশ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০