শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার আধা-সরকারিপত্র

ঢাকা, ২রা জানুয়ারি,২০২৫ (দৈসিস) : সরকারি দপ্তরে নিজ নামে তদবির বন্ধের জন্য সচিবদের নিকট আধা-সরকারিপত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো নাহিদ ইসলাম। 

পত্রে উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।

আধা-সরকারিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা ইতিমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আধা-সরকারিপত্রে আরও জানানো হয়েছে, জনগণের আশা- আকাঙ্খক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১