শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সলঙ্গায় এসএসসি পরিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান শিক্ষার্থীদের বোর্ড পরিক্ষা-২৬।

তারই ধারাবাহিকতায় সলঙ্গায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে পানি বিতরণ ও অন্যান্য সেবা প্রদান করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ছাত্রনেতা নাসির উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এবং সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও সলংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই “হেল্প ডেস্ক” টি পরিচালিত হয়েছে।

হেল্প ডেস্ক সম্পর্কে জানতে চাইলে সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম বলেন, এটি একটি মহৎ কাজ। কেননা অনেক অভিভাবক এসে বসার মত ভালো জায়গা পায় না, পরিক্ষার্থীদের আসন খুঁজতে অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হয়, পানি পিঁপাসা, হঠাৎ করে অসুস্থ সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এই সকল সমস্যার সমাধানই এই “হেল্প ডেস্ক” থেকে অভিভাবক, পরিক্ষার্থীরা পাচ্ছেন। যেমন: বসার চেয়ার, পানি, আসন খুঁজে দেয়া, মেডিক্যাল চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধা বিনামূল্যে পাচ্ছেন। তরুণ ছাত্রনেতাদের কাছে আহবান তারা যেই এই কাজটি চলমান রাখে।

উদ্যোক্তা নাসির উদ্দীন জানান,পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেই এই হেল্প ডেস্কটির কার্যক্রম চালু করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় ভালো কিছু নিয়ে চিন্তা করে এবং তা বাস্তবায়ন করে। তারই ধারাবাহিকতায় এটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

আঁখি নামের এক পরিক্ষার্থী বলেন, আমার সিট খুঁজে পাচ্ছিলাম না, পরে বড় ভাইদের কাছে গেলে তারা আমাকে সহযোগিতা করেন। আমার খুব ভালো লেগেছে।

আবুল হোসেন নামের এক অভিভাবক বলেন, আমার খুব পানি পিপাসা লেগেছিল, তখন এদের নিকট হতে ফ্রি এক বোতল পানি নিলাম এবং পাশেই একটি চেয়ার নিয়ে বসে আছি, খুব ভালো উদ্যোগ। ওদের জন্য দোয়া রইলো।

অন্যদিকে মাহমুদা নামের অভিভাবক বলেন, আমি পেশায় একজন প্রাইমারি শিক্ষক। আমার মেয়ে পরিক্ষা দিতে এসেছে। তাকে হল রুমে দেয়ার পর গরমে ভালো লাগছিলো না। বসার মত ভালো জায়গা ও পরিবেশ পাচ্ছিলাম না। হঠাৎ এই ব্যানারটি দেখে আসলাম এবং এখান থেকে আমাকে সম্মামের সহিত চেয়ার ও পানির বোতল দিলো। অনেক ভালো লেগেছে এবং এটি একটি মহৎ কাজ। ওদের জন্য প্রাণ ভরে দোয়া করি।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, সলংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হোসেন, ছাত্রনেতা আসাদ, ওমর ফারুক, রাসেল, সজিব, সাজু আনোয়ার, হিজল, হাসিব সহ আরো প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০