শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সলঙ্গায় নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই

ফটোকার্ড

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই। বয়োজ্যেষ্ঠ গাদু ভাই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর উপার্জনেই চলে চার সদস্যের সংসারের যাবতীয় খরচ। আজ সোমবার সলঙ্গা থানা মসজিদের সামনে অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান,নামাজ শেষে এসে দেখেন অটোরিকশা নেই। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও অটোরিকশাটি পাননি। জীবিকার অবলম্বনটি হারিয়ে কেঁদে ফেলেন গাদু ভাই।
থানা মসজিদের সামনে এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নুর হোসেন গাদু (৭০) সলঙ্গা সদরের বনবাড়িয়া গ্রামের মৃত মোনসের আলীর ছেলে। কয়েক যুগ ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বৃদ্ধ বয়সে এসেও তিনি সৎ জীবন যাপনের সাথে অটোরিকশা চালাতেন। সলঙ্গা অঞ্চলে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হওয়ায় ছোট বড় সবাই তাঁকে শ্রদ্ধার সাথে গাদু ভাই বলে ডাকেন।

গাদু ভাইয়ের সাথে কথা বলে জানা যায়,এই অটোরিকশা কেনার কয়েক মাসের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে কর্মহীন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের পরামর্শে ধারদেনা করে অটোরিকশার ব্যাটারি কিনে তা সচল করেন।

গাদু ভাই বলেন,আমি সারাদিন অটোরিকশা চালালেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। অটোরিকশা চালাতে চালাতে যখন নামাজের সময় হয় তখন আশপাশের মসজিদে নামাজ আদায় করি। আজ সোমবার বিকেলে সলঙ্গা থানা মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজে গিয়েছিলাম। চার রাকাত নামাজ শেষ করে এসে দেখি অটোরিকশাটি নেই? এ রিকশাটিই ছিল আমার আয়ের একমাত্র উৎস।

থানা মসজিদের মুসুল্লিদের সাথে কথা বলে জানা যায়,ওই সময় একই মসজিদে নামাজ আদায় করছিলেন গাদু ভাই। তারা বলেন,গাদু ভাই প্রায়ই এ মসজিদে নামাজ আদায় করেন। আমরা একসঙ্গে নামাজ আদায় করি। নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুবই কষ্টের। আমরা সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি, তাঁর আয়ের উৎস হিসেবে একটি নতুন অটোরিকশা কিনে দিয়ে এই প্রবীণ বয়োজ্যেষ্ঠ অসহায় সৎ নামাজি গাদু ভাইয়ের পাশে দাঁড়ান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০