শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সলঙ্গায় বিএনপি নেতা ফজলার হোসেনের দাফন সম্পন্ন

Download Photocard

 

মোঃ আখতার হোসেন হিরন : 

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি,থানা কৃষকদলের সাবেক সভাপতি বড়গোজা নিবাসী ফজলার রহমান (৬৫) চলে গেলেন না ফেরার দেশে। ফজলার রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যা নিয়ে অসুস্থ হয়ে সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে—– রাজিউন)। ঐ দিন বাদ আসর নিজ গ্রাম বড়গোঁজা হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ছেলে,মা-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফজলার রহমান এর মৃত্যুতে জানাযা নামাজে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার এমপি ভিপি আইনুল হক,উল্লাপাড়া সলঙ্গার এমপি মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন ঠান্ডু। থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ-সহ সলঙ্গা থানা বিএনপির সকল সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী,আলেম ওলামা সহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। 

পরিবারের পক্ষ থেকে নিহতের ভাতিজা মোস্তফা জামান তার চাচার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। ফজলার রহমান এর মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০