শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সলঙ্গায় হাটিকুমরুল গোল চত্বর সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটি কুমরুল গোল চত্বর সংলগ্ন হাইওয়ে এলাকা থেকে আজ শুক্রবার ভোর ৫টার দিকে এক অজ্ঞাতনামা (৪০) পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরবেলা হাইওয়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ এবং আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে। একইসাথে, মৃত্যুর রহস্য উন্মোচনে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর এবং তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে, হাইওয়ে এলাকায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। পুলিশ দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০