শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলার রহমানের ইন্তেকাল

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সলঙ্গা থানা কৃষকদলের সাবেক সভাপতি, বড়গোঁজা নিবাসী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ফজলার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ আছর বড়গোঁজা কবরস্থান সংলগ্ন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা ফজলার রহমান ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ ফজলার রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, ফজলার রহমান ছিলেন দলের একজন পরীক্ষিত, সাহসী ও দায়িত্বশীল সংগঠক। রাজনৈতিক জীবনে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দল ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবার একজন অভিজ্ঞ অভিভাবককে হারালো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০