মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর সাথে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময়ে নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন,। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি সবসময় স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর নাহার বেগম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, এবং এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু,সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল আহমেদ,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন,চ্যানেল ২৪ সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুন সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্যঃ :মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা,উন্নয়নমূলক দিক এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন।জেলা প্রশাসক সকল গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সিরাজগঞ্জকে একটি আধুনিক,মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।






