সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একান্ত সচিব, বিএনপি নেতা মোস্তফা জামান আলাল। তিনি ঈদের এই পবিত্র উৎসবকে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা হিসেবে উল্লেখ করে সকলকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এক শুভেচ্ছা বার্তায় মোস্তফা জামান আলাল বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। পবিত্র ঈদ-উল আযহা আমাদের মাঝে নিয়ে আসে আত্মত্যাগের মহান শিক্ষা। এই উৎসব শুধু আনন্দ ভাগাভাগির নয়, বরং ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা গড়ে তোলার এক অনন্য উপলক্ষ।”
তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ-উল আযহা। এই ঈদ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহান আদর্শ অনুসরণ করে আমাদের প্রত্যেককে আত্মত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিএনপি নেতা আলাল আরও বলেন, “আজকের এই আনন্দঘন দিনে আমরা যেন সব ধরনের হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা ভুলে গিয়ে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হই। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের অন্যতম অঙ্গীকার। কারণ ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়।”
তিনি বলেন, “বর্তমান সময়ে দেশ নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও মানবিক আচরণের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ আমাদের সেই শিক্ষা দেয়।”
মোস্তফা জামান আলাল আরও উল্লেখ করেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিরাজগঞ্জবাসীর আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় জেলা আরও এগিয়ে যাবে। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারাকে বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ যেন আমাদের সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণে ভরে দেন। তিনি যেন আমাদের দেশ ও জাতিকে সকল সংকট থেকে মুক্তি দান করেন এবং ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ ও প্রশান্তি।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং বলেন, “মহান আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন, দেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেন এবং সকল মানুষকে সুখী ও নিরাপদ রাখেন।”
পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
পরিশেষে তিনি সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সবাইকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”






