শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের অন্বেষণ মুক্ত স্কাউট দলের রাশেদুল হাসান আবির এর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও সন্মাননা স্মারক সার্টিফিকেট অর্জন

ফটোকার্ড

 মোঃ হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল এর উদ্যোগে শাপলা কাব ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ টায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আয়োজনে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর ও অন্যান্য অঞ্চলের সাথে সঙ্গতি রেখে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, রাজশাহীতে  শাপলা কাব ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের শামস হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার অ্যাওয়ার্ড বিতরণ ও শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

 অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম,। 

অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা সংঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সম্পাদক  মোঃ সাইফুল হক।  এ সময় প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত  মোঃ রাশেদুল হাসান আবীর এর হাতে সন্মাননা স্মারক সার্টিফিকেট প্রদান করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)  মোহাম্মদ হাবিবুর রহমান। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  মোঃ সবুর আলী, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ( প্রোগ্রাম ও আন্তর্জাতিক)  উপ- আঞ্চলিক কমিশনার মোঃ কাহারুল ইসলাম জয়( এ. এলটি),। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক  উপ- কমিশনার মোঃ মাছুম বিল্লাহ মাহী, আঞ্চলিক উপ- কমিশনার নুসরাত জাহান রাণী, আঞ্চলিক উপ- কমিশনার ( সিডি) হেলাল উদ্দিন,  বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সম্পাদক মোঃ  দেলোয়ার হোসেন,  কোষাধ্যক্ষ সামছুদ্দীন, বাংলাদেশ স্কাউটসের উপ- পরিচালক স্বপন কুমার দাস,  বাংংলাদেশ স্কাউটস,  উপ- পরিচালক শর্মিলা দাস,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহকারী পরিচালক মোঃ  জামাল উদ্দীন,  বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা  অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট),  প্রমুখ, অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে আঞ্চলিক স্কাউটস এর নেতৃবৃন্দ

ও রাজশাহী বিভাগের সকল জেলা থেকে অ্যাওয়ার্ড অর্জনকারী কাব স্কাউট, স্কাউট, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দসহ প্রায় ১২০০ জন অংশগ্রহণ করে। 

 উল্লেখ্য ঃ  ক্রমোন্নতিশীল ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাব এবং স্কাউটরা ধাপে ধাপে এগিয়ে এই অ্যাওয়ার্ড অর্জন করে।

শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড হলো বাংলাদেশ স্কাউটস-এর দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা, যা কাব স্কাউট এবং স্কাউটদের দক্ষতা, সেবা ও চারিত্রিক গুণাবলী মূল্যায়নের মাধ্যমে দেওয়া হয়; এই অ্যাওয়ার্ড বিতরণের জন্য নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়ার মাধ্যমে স্বয়ং এই সম্মাননা প্রদান করেন, যা স্কাউটদের জন্য সর্বোচ্চ অর্জন। সেই সাথে এই অর্জন তাদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সেবায় উৎসাহিত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসিডেন্ট স্কাউট মেহেদী হাসান নাঈম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০