শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জের পদ্ম পুকুরকে সুইমিং পুলে রূপান্তরিত করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রি ও সিরাজী সড়ক মোড়  প্রাণকেন্দ্র অবস্থিত পরিত্যক্ত একমাত্র  পুকুর (পদ্ম পুকুর) কে সুইমিং পুলে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে পৌর শহরের পদ্মপুকুর সংলগ্ন আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসা‌ন এর  সভাপতিত্বে ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম  দুলাল উদ্দিন এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পদ্ম পুকুরেকে সুইমিং পুলে রূপান্তরিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

উক্ত  মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মোঃ  সাইদুর রহমান বাচ্চু বলেন,  আমাদের  সিরাজগঞ্জ জেলাটি হলো নদী মাতৃক জেলা শহরের মধ্যে কোন সুইমিং পুল না থাকায় শখ করে অনেকেই যমুনা নদীতে গোসল করতে যায়, অধিকাংশ শিশু -কিশোর -কিশোরীরা শিক্ষার্থী  সহ অন্য বয়সের মানুষ  সাঁতার না জানায়, নদীতে গোসল করতে এবং সাতার কাটতে গিয়ে   সর্বনাশা যমুনার ঘূর্ণিপাকে পড়ে অনেক  নিহত হয়েছেন । যেহেতু সিরাজগঞ্জ পৌর শহরের একমাত্র প্রাণ কেন্দ্র পদ্মপুকুরটি এখন নোংরা আবর্জনায় স্তুপ হয়ে আছে। এটি সুইমিংপুলে রূপান্তরিত করলে শহরের সবাই সাঁতার শিখতে পারবে। অপরদিকে যমুনা নদীর পানিতে পড়ে মৃত্যুর সংখ্যা কমে যাবে।

উক্ত  মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের অন্যতম  মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত মোঃ সিরাজ উদ্দিন সহ অন্যান্য   শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০