মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জের পরিচিত মুখ সমাজসেবক ও ব্যবসায়ীদের আস্থার নাম- ভিপি অমর কৃষ্ণ দাস

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লব সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী ও পরিচিত রাজনীতিবিদ ভিপি অমর কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরেই জননন্দিত কাজের মাধ্যমে নিজ অবস্থানকে সুসংহত করেছেন।

ছাত্রজীবনে তিনি নেতৃত্বের উদাহরণ স্থাপন করেন—সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করে যোগ্যতা ও জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং ব্যবসায়িক উন্নয়নে নিবেদিত এই জননেতা এবার ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতা করছেন।

ব্যবসায়ী সমাজ ও এলাকার নানা স্তরের মানুষের মাঝে তাঁlর প্রতি আস্থা, সহযোগিতা এবং শুভকামনা লক্ষ করা যাচ্ছে।  

অমর কৃষ্ণ দাস তার অভিজ্ঞতা, সততা ও যোগ্য নেতৃত্ব দিয়ে ভবিষ্যতে সিরাজগঞ্জের ব্যবসায়িক পরিবেশকে আরও সুসংগঠিত ও উন্নয়নমুখী করতে পারবেন বলে বিশ্বাস করেন ব্যবসায়ীরা।

ভিপি অমর কৃঞ্চ দাস তার প্রচারণায় বলেন,ব্যবসায়ীদের সমস্যা সমাধান,সেবার মানোন্নয়ন,সহজ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং চেম্বারের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি যোগ্য নেতৃত্বের মাধ্যমে চেম্বারের কার্যক্রম হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী। সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজের উন্নয়নই আমার অঙ্গীকার।সদস্যদের জন্য সহজ সেবা নিশ্চিত করা, উদীয়মান উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো এবং নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করতে চাই। এজন্য সকল সদস্যদের দোয়া ও সমর্থন কামনা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১