শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

সিরাজগঞ্জে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সোহান সেখঃ

সিরাজগঞ্জ জেলার সকল সচেতন নাগরিকদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ চৌরাস্তা মুজিব সড়ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল ও ছাত্রশিবির এবং সচেতন ছাত্রজনতার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বাবুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘গালিবের দুই গালে, জুতা মারো তালে তালে’—এমন বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র প্রতিনিধি মো. ইমরান হাসান, শহর ছাত্র শিবিরের সভাপতি মো. শামীম রেজা, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, সমন্বয়ক সালমান জোয়ারদার, মো. সজীব সরকার, জোবায়ের আল সেজান, ইসমাইল খান তোহা—সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ও তার দোসরদের নির্মূল করার জন্য দেশব্যাপী গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জবাসী যে আপসহীন, তা জানিয়ে দিতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১