সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ” প্রবাসী অধিকার অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের”, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ খ্রিঃ উপলক্ষে র‍্যালি প্রদর্শন, মেলার উদ্বোধন করার পর  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । 
জেলা প্রশাসন সিরাজগঞ্জ, এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জে আয়োজনে, 

 বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করার পর র‍্যালি প্রদর্শন শেষে  অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধন করার পর অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, যারা যাবেন বৈধভাবে, নিয়ম মেনে জেনে বিদেশ গমন করবেন এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ নিশ্চিত করতে হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা রোজিনা আক্তার এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক, আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজবার আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জ শাখার এম এ জিপি ও শাখা প্রধান মোঃ তারিকুল ইসলাম,  সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখার এজিএম মোঃ সাজেদুল কবির, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আখলাকুর রহমান, জেলা ব্র্যাক এর কো-অডিনেটর মোঃ রইস উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর টিটিসি সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে  স্মারক সম্মাননা প্রদান করা হয়  ইসলামী ব্যাংক  বাংলাদেশ  পিএলসি সিরাজগঞ্জ শাখা সহ অন্য ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১