মোঃ হোসেন আলী ছোট্ট :- দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের
সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও বিভিন্ন শ্রণির ছাত্র- ছাত্রীদের
প্রথম সাময়িক পরীক্ষায় মেধা ভিক্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মে, ২০২৬) পৌর শহরের আল মাহমুদ এভিনিউ রোডস্থ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশন প্রাঙগে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মধ্যে দিয়ে শুরু করা হয়।

অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ আব্দুল লতিফ।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান, ( মাস্টার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতায় ও প্রথম সাময়িক পরীক্ষায় মেধা ভিক্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা চৌহালী উপজেলার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক এস. এম নাজিম মাহমুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি এস. এম নাজিম মাহমুদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা কোন বিকল্প নেই। তাই স্কুল এবং কলেজের শিক্ষার্থীদেরকে মাঠমুখী করা, ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মাদকাসক্তি থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত প্রজন্ম তৈরি করা। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

আমরা খেলবো নিজের জন্য আমরা প্রতিযোগিতা করবো দলের জন্য কিন্তু আমরা জিতবো দেশের জন্য। তিনি আরো বলেন,, প্রতি বছরের ন্যায় এ বছরেও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রথম সাময়িক পরীক্ষায় মেধা ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা রেখেছি এই প্রতিষ্ঠানটি তাই দ্বীনি শিক্ষা চালুর লক্ষে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশন চালু হয়েছে। এই প্রতিষ্ঠানে গরীব অসহায় দুস্থ দের জন্য প্রতিষ্ঠানের পক্ষে থেকে তাদেরকে ফ্রি- চালু আছে। যাতে তারা কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এই মাদ্রাসার ছাত্ররা তারা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরস্কার অর্জন করেছে।

ভবিষ্যতে, এ মাদ্রাসাটি আরো এগিয়ে যাক ইনশাআল্লাহ।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয়তাবাদী নতুন নাগরিক প্রজন্ম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ আবু হানিফ, হোসেনপুর বায়তুল আল আকসা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোঃ হোসেন আলী ছোট্ট ও ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক ও ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের সন্মানিত অন্যতম সদস্য মোঃ মোক্তার হোসেন।

উল্লেখ্য ঃ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনটি ২০০৩ খ্রি. রেজিঃ নং -এস – ১০০৯২ আল মাহমুদ এভিনিউ হোসেনপুরে অবস্থিত।






