শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ঈদ পরবর্তী আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন হাজী আব্দুস সাত্তার

Download Photocard

আলী আশরাফ :
চলছে ঈদ-উল-ফিতরের আমেজ। সকলেই পরিবার নিয়ে ঈদের আমেজে ব্যস্ত সময় পার করছেন। কেউ শ্বশুড় বাড়ি, কেউ আত্মীয় স্বজনের বাড়ি, কেউ বন্ধু-বান্ধবের বাড়িতে দাওয়া খাচ্ছেন বা দাওয়াত খাওয়াচ্ছেন। এই ঈদ পরবর্তী ব্যস্ত সময়ে সিরাজগঞ্জ পৌর শহর গভীরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে নিজ হাতে ঝাড়ু নিয়ে ৫৫জন স্বেচ্ছাসেবী নিয়ে রাস্তায় নেমে গেলেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
আজ ( ২৩ মার্চ ২০২৫ইং) সকালে সিরাজগঞ্জ পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে’৫৫ জন স্বেচ্ছাসেবী’ নিয়ে পৌর শহরের মুজিব সড়ক, দরগা রোড ও থানা রোড পরিষ্কার করেন দিলেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

ঈদ পরিবর্তী সিরাজগঞ্জ পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা করার সময় সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সিরাজগঞ্জ পৌরসভার রাস্তাঘাট পরিষ্কার রাখতে আজীবন কাজ করে যাবো। আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন।

ঈদের মধ্য অতিরিক্ত কেনাকাটা, বাজার ঘাট করায় রাস্তাঘাট নোংরা রয়েছে। এগুলো পরিষ্কার পরিছন্নতা রাখা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে পলিথিন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বাজার থেকে কেনাকাটা, খাদ্য প্যাকেজিং কিংবা ঘরের বিভিন্ন কাজে পলিথিনের ব্যবহার দেখা যায়। কিন্তু এই বহুল ব্যবহৃত বস্তুটি পরিবেশের জন্য এক বিশাল বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং এর ব্যবহার বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের ভাবনা-চিন্তা করা উচিত। আমাদের ভাবনা-চিন্তা থেকেই সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে চাই। সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হলে প্রথমে দৈনন্দিন ব্যবহৃত পলিথিন, আর্বজনা মুক্ত করতে হবে। পলিথিন ও আর্বজনা মুক্ত রাখতে ব্যক্তিগতভাবে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা’ প্রকল্প হাতে নিয়েছি। পৌর শহরে সম্পুর্ণ পলেথিন মুক্ত করতে গরীব, অসহায় ও দুঃস্থ্যরা কাজ করছে।

গরীব, অসহায় ও দুঃস্থ্যরা যদি ১টি বস্তা পলিথিননসহ আর্বজনা আমার কাছে পৌছে দেওয়ার সাথে ১’শ টাকা প্রদান করছি। কোন অসহায় ব্যক্তি যদি ৫টি ব্যাগে পলিথিন সহ আর্বজনা এনে দিলে তাকে ৫’শ টাকা প্রদান করছি। প্রথমদিকে সাড়া না পেলেও বর্তমানে দৈনিক প্রায় ৩’শ উপরে বস্তা পলিথিন সহ আর্বজনা পাচ্ছি। এই আর্বজনাকে তাৎক্ষনিকভাবে ধ্বংস করে দিচ্ছি। আর্বজনা সংগ্রহে দৈনিক ৩০হাজার টাকা ব্যয় করছি।
সিরাজগঞ্জ পৌর শহরকে গভীরভাবে এবং দায়িত্ব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখতে ‘৫৫ জন স্বেচ্ছাসেবী’কে নিয়োজিত করেছি। দিনশেষে পরিষ্কার পরিচ্ছন্নতা হল, স্বেচ্ছাসেবীরা জবাবদিহি করবে।

তিনি আরও বলেন, পলিথিন অপচনশীল হওয়ায় পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি মাটি ও পানি দূষিত করে, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং সামুদ্রিক ও স্থলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়। পলিথিন মূলত পলিমারজাতীয় এক ধরনের প্লাস্টিক যা মাটির মধ্যে শত শত বছরেও পচে না। এটি জমির গুণগত মান নষ্ট করে দেয় এবং মাটির উর্বরতা কমিয়ে দেয়। ফলশ্রুতিতে ফসলের উৎপাদন হ্রাস পায়।

পলিথিনের কারণে মাটি তার স্বাভাবিক পানি শোষণ ক্ষমতা হারায়, ফলে জমিতে পানি জমে থাকে এবং ফসলের ক্ষতি হয়। পলিথিনের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবার ও পানিতে মিশে যায়। গবেষণায় দেখা গেছে, এই মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া, পলিথিনের সঙ্গে যুক্ত রাসায়নিক পদার্থগুলো শরীরের হরমোনের স্বাভাবিক কার্যকারিতাকে বাধাগ্রস্ত করতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০