শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফটোকার্ড

আরিফুল ইসলাম সুমন,স্টাফ রিপোর্টার, 

সিরাজগঞ্জে ‘ল্যাপ্রা বাংলাদেশ’ নামে একটি বিদেশি সংস্থার  উদ্যোগে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ  সিভিল সার্জন অফিস কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন, ডাক্তার মো: নুরুল আমীন।

তিনি বলেন, কুষ্ঠ রোগ এটি প্রাচীন একটি রোগ। কুষ্ঠ রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। তবে রোগী চিকিৎসার আওতায় এলে জীবাণু ছড়ায় না। চিকিৎসা নিতে দেরি হলে রোগীর হাত-পা-চোখসহ বিভিন্ন স্থানে বিকলাঙ্গতা দেখা দেয়। সিরাজগঞ্জে ২০২৩ সালে কুষ্ঠ রোগী ছিলো ১১জন, ২০২৪ সালে ৬জন, বর্তামনে আছে ৫জন, যার মধ্যে  ৪জন মেয়ে একজন ছেলে। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছে ১২জন। বর্তমানে চিকিৎসার মাধ্যমে জটিল এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এ সময় কুষ্ঠ রোগের লক্ষণ ও প্রতিকারের বিভিন্ন দিক তুলে ধরেন  ‘ল্যাপ্রা বাংলাদেশের’ প্রোজেক্ট ম্যানেজার টমাস সিংহ। তিনি বলেন, চিকিৎসায় কুষ্ঠ রোগ শতভাগ ভালো হয়। এটা এখনো সামাজের মানুষের জন্য আতংক। সমাজে কুসংস্কার রয়েছে, এ রোগ ভালো হয়না। এ রোগ হলে সমাজে কেউ প্রকাশ করতে চায়না। বিশেষ করে নারীরা এ রোগ একেবারেই প্রকাশ করতে চায় না। এতেকরে এ-রোগে আক্রান্ত অনেক রোগী  দীর্ঘ সময় পর প্রতিবন্ধীকতার শিকার হন। তাই সমাজ থেকে এ কুসংস্কার দূর করতে হবে। পাশাপাশি এ-রোগের বিষয়ে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়াতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জুলিয়া আক্তার, শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ,সমাজসেবা উপকর্মকর্তা  মোঃ হাবিবুর রহমান খান, 

হাসপাতালের ডার্মাটোলজিস্ট ডাক্তার শামসুল হুদা সাগর, ডিএসএম ও ডাক্তার এস এম, সাজেদুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার, মো: হাসান আল মামুন।

এ রোগ সম্পর্কে ডার্মাটোলজিস্ট বলেন, কুষ্ঠরোগ বংশগত নয়, এটি মৃদু সংক্রামক রোগ। ১০০ জন রোগীর মধ্যে ২০ জন রোগী সংক্রামক। কুষ্ঠ রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। তবে যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে তাদের হয়না। এ রোগ হলে অনুভূতিহীন হালকা ফ্যাকাসে অথবা সাদাটে দাগ, চামড়ায় গুটি বা দানা, কানের লতি মোটা হওয়া- এসব রোগের প্রাথমিক লক্ষণ দেখা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০