ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কেমিস্টস্ ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে শহরের এস.এস রোডস্থ ডব্লিউএফ রেস্টুরেন্টে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফকরুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে এতে জেলার ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের কেমিস্টস্ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ মামুনার রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গৌর চন্দ্র ঘোষ,সেরোভিয়ার বাংলাদেশ-এর রিজিওনাল ম্যানেজার মোঃ সাজেদুর রহমান।

এসময় বক্তারা বলেন,জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ক্যাম্পেইন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






