শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে খাল খনন ও পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে নিয়ে সিরাজগঞ্জে পুকুর ও খাল পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও উন্মুক্ত আলোচনা করা হয়। 

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে মুক্তির সোপানে উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক  মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি  মোঃ

জাহিদুল ইসলাম , ছাত্র প্রতিনিধি আসির ইন্তেছার অয়ন, মুস্তাসির মেহেদী প্রমুখ। 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সুুধীজন মোফাজ্জল হোসেন মিঠু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত নারী আসনের বার বার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর খোদেজা মান্নান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন,  সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান ও সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম।  এসময়ে অনুষ্ঠানে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী, সিরাজগঞ্জ পৌরসভার পৌর কউন্সিল ,  কর্মকর্তা -কর্মচারী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষক,  সিরাজগঞ্জ সচেতন নাগরিক,  পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, সুধীজন, গুনীজনরা,সাংবাদিক,  সিরাজগঞ্জ বাসীর এক অংশ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন,  সিরাজগঞ্জ পুকুর, খাল  আর নদী গুলোকে পুনরুদ্ধার করতে হবে। ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। বিশেষ করে শহরের কাটাখালি নিয়ে আর বাণিজ্য করে দূর্নীতি করতে দেয়া হবে না। বিশেষ করে শহরের পদ্ম  পুকুর ও  কাটাখালিতে ময়লা আবর্জনা   ফেলবেন না।  রোভার স্কাউটস , যুব রেডক্রিসেন্ট সহ দক্ষ তরুণের অংশ গ্রহনে   পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে আশাকরি। প্রশাসনের ও রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এবং তরুণদের সহযোগিতায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শহরের বিভিন্ন অলি গলিতে দীর্ঘ দিনের জমাকৃত ময়লা আবর্জনার স্তুপ ও পুকুর ও কাটাখালি নদীর পানিতে ময়লা আবর্জনা,  ভাসমান কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০