শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নান কে আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতা অর্পন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১১ মে ২০২৬ইং) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর প্যাডে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অফিস আদেশ করা হয়।
অফিস আদেশ থেকে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সিরাজগঞ্জ সদর এর ০৭/০৫/২০২৬ তারিখের ০৫.৪৩.৮৮৭৮.০০০.৯৯.০১৩.২৬.৬৫৫ নং স্মারকের প্রেক্ষিতে সদর উপজেলাধীন ৫নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ কার্যালয়েল গত ২৭/১১/২০২৪ তারিখের ৪৬.৪৩.৮৮০০.০০৫.৩৩.০০১.২৪.৬৭৪ নম্বর অফিস আদের্শ এর ০৪ নং ক্রমিকের অংশটুকু বাতিল করত: উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর কর্তৃক মনোনয়নকৃত ৫নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, ২নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য মো: আব্দুল মান্নান কে স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা, ঢাকা এর গত ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ এবং ১০২ ধারা অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়। মো: আব্দুল মান্নানকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতায় অর্পন করায় খোকশাবাড়ী ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। অনেকেই প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
এবিষয়ে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুল মান্নান বলেন, আমার উপর অর্পিত এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ। জনগণ যেনো কোনো ভোগান্তির শিকার না হয় সেজন্য সচেষ্ট থাকবো। খোকশাবাড়ী ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এই ইউনিয়নের উন্নয়নে সর্বদাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে এই দায়িত্ব দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০