শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সুস্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে সাংবাদিকদের অংশগ্রহণে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়,সিরাজগঞ্জের প্রশিক্ষণ কক্ষে সিরাজগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের প্রধান কর্মকর্তা ড.মো.আ:মজিদ এর সভাপতিত্বে ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন এর পরিচালনা এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়। তিনি বলেন,সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিয়মিত হাঁটা,শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমিষের পাশাপাশি সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। সাংবাদিকরা যদি পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেন তাহলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও স্বাস্থ্যবান হয়ে উঠবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী এবং দপ্তর সম্পাদক সেখ মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

এসময় অন্যান্য বক্তারা বলেন,বর্তমান সময়ে সুস্থ থাকতে হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। অপুষ্টি দূরীকরণ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।প্রশিক্ষণে ফলমূল,শাকসবজি,খাদ্য নিরাপত্তা,শিশু ও মাতৃ পুষ্টি,দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য: পুষ্টি বিষয়ে গণসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা আরও দক্ষ,সচেতন ও তথ্যসমৃদ্ধ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এমন জনকল্যাণমূলক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০