সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

সিরাজগঞ্জে চলন্ত  ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: চালকের আমৃত্যু কারাদণ্ড

এইচ এম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২০) ধর্ষণের দায়ে অভিযুক্ত চালক সোহেল রানাকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে। 

আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন। এ মামলায় ওহাব নামের অন্য আসামি ২০২৩ সালের ১২ মে কারাগারে মারা যান।

মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০২১ সালের ২২ জানুয়ারি করোনাকালীন সময়ে চন্দ্রা থেকে ভিকটিমসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ড্রাইভার সোহেল রানা ও হেলপার ওহাব সেখ ট্রাকযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় যমুনা সেতু পশ্চিম পার হয়ে ট্রাক থামিয়ে ড্রাইভার বলে ট্রাকটি নষ্ট হয়েছে। মেরামত করতে সময় লাগবে। এতে দুই পুরুষ যাত্রী ট্রাক থেকে নেমে পড়েন। তবে ওই মানসিক ভারসাম্যহীন যাত্রী রিমি ট্রাকের কেবিনের মধ্যে ছিলেন। পরে চালক সোহেল রানা ভিকটিমকে ধর্ষণ করে। চিৎকার শুনে ওই ট্রাকের এক যাত্রী ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

বিষয়টি বুঝতে পেরে আসামিরা ভিকটিমসহ ট্রাকটি নিয়ে বগুড়ার দিকে চলে যান। ওই পুরুষ যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করলে, যমুনা সেতুর পশ্চিম কড্ডার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তরুণীর বাবা আলতাফ হোসেন ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা করেন। পরে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে নেয় ট্রাকচালক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১