শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে চায়ের দোকান থেকে রাজপথ,সর্বত্রই বইছে সাইদুর রহমান বাচ্চুর জনপ্রিয়তার ঢেউ

Download Photocard

‎​সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
‎রাজনীতির তপ্ত রাজপথ থেকে উঠে আসা এক অকুতোভয় সেনানী। জেল-জুলুম আর হুলিয়ার তোয়াক্কা না করে যিনি দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জ বিএনপিকে আগলে রেখেছেন বটবৃক্ষের মতো। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক তুখোড় ছাত্রনেতা সাইদুর রহমান বাচ্চু। সাধারণ মানুষের ভাষ্য, যার ত্যাগের মহিমায় দল আজ সুসংগঠিত, তাকেই এবার সিরাজগঞ্জ পৌরসভার মেয়রের চেয়ারে দেখতে চায় সর্বস্তরের জনতা।

‎বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৬২টি মামলার পাহাড় মাথায় নিতে হয়েছে এই নেতাকে। দফায় দফায় হামলা ও ঘরবাড়ি ভাঙচুর করা হলেও এক মুহূর্তের জন্য মাঠ ছেড়ে যাননি তিনি। তৃণমূলের কর্মীদের মতে, চরম প্রতিকূল সময়েও সাইদুর রহমান বাচ্চু ছিলেন রাজপথের অগ্রভাগে। তার এই আপসহীন নেতৃত্বই তাকে আজ সাধারণ মানুষের মণিকোঠায় পৌঁছে দিয়েছে।

‎​
‎শহরের বিভিন্ন মোড়ে ও টি-স্টলে সাধারণ মানুষের কথোপকথনে এখন প্রধান বিষয় আসন্ন পৌর নির্বাচন। ভিডিওতে দেখা যায়, চায়ের আড্ডায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছেন, আমরা এমন একজন অভিভাবক চাই যিনি আমাদের দুঃখ-কষ্ট বোঝেন। সাইদুর রহমান বাচ্চু ভাই শিক্ষিত, যোগ্য এবং জনগণের পরীক্ষিত বন্ধু। ১৭ বছর ধরে তিনি আমাদের পাশে লড়েছেন, এবার আমরা তাকে মেয়র হিসেবে দেখতে চাই।
‎​
‎স্থানীয় ভোটাররা মনে করছেন, সিরাজগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সাইদুর রহমান বাচ্চুর মতো দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। সাবেক এই ছাত্রনেতার মার্জিত আচরণ ও রাজনৈতিক দূরদর্শিতা তাকে দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

‎সিরাজগঞ্জ পৌরবাসী মনে করছেন, দীর্ঘ ত্যাগের মূল্যায়ন হিসেবে এবং পৌরসভার সুশাসনের স্বার্থে সাইদুর রহমান বাচ্চুই হলেন আগামীর যোগ্য কাণ্ডারি। জনগণের এই প্রবল আকাঙ্ক্ষা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
‎​

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০