শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাংবাদিক সামাদের ৫ মাসের কারাদন্ড

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জে গিবতকারী সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। গত ২ জুলাই সিরাজগঞ্জে যুগ্ম জেলা জজ-৩ এর বিচারক মিশকাত শুকরানা এই কারাদন্ড প্রদান করেন।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল গফুর এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আব্দুস সামাদ সায়েম পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে।

দন্ডপ্রাপ্ত গিবতকারী আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জের রেলওয়ে কলোনীর চাঁদ মিয়া মুন্সির ছেলে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার দোগাছি গ্রামের সুরুত জামান তালুকদারের ব্যবসায়ী প্রতিষ্ঠান “ মেসার্স তালুকদার ট্রেডার্স এন্টারপ্রাইজ” থেকে এক্সকাভেটর
ভাড়া নেয় অঅব্দুস সামাদ সায়েম। ভাড়ার পাওনা টাকার জন্য আব্দুস সামাদ সায়েম ৫ লাখ টাকার চেক প্রদান করেন। ব্যাংকে চেকের সমপরিমান টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে ২০২৩ সালের ৯ মার্চ আব্দুস সামাদ সায়েমকে লিগ্যাল নোটিশ পাঠায় সুরুত জামান তালুকদার। একই বছরের ১৬ এপ্রিল আব্দুস সামাদ সায়েমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০