শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে জহির রায়হান থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
“সুন্দর জীবনের জন্য এসো মোদের অঙ্গনে”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন জহির রায়হান থিয়েটার-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এস.এস.রোডস্থ নাট্যলোক সিরাজগঞ্জ কার্যালয়ে জহির রায়হান গ্রুপ থিয়েটারের সভাপতি রাশেদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা পরিচালনা আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আলোচনা সভা উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের প্রেসিডিয়ামের সদস্য ও নাট্যলোকের সভাপতি মমিম বাবু,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন সভাপতি মো:গোলজার হোসেন সহ সিরাজগঞ্জের বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

আলোচনায় অতিথিরা বলেন,জহির রায়হান গ্রুপ থিয়েটার দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে নিয়মিত নাট্যচর্চার মাধ্যমে সিরাজগঞ্জের সংস্কৃতিচর্চাকে সমৃদ্ধ করে আসছে।এই সংগঠন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক সচেতনতা,মানবিক মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সহিংসতা ও অবক্ষয়ের পথ থেকে দূরে রাখতে নাটক ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। জহির রায়হান থিয়েটার নতুন নাট্যকর্মী তৈরি ও মঞ্চনাটকের মান উন্নয়নে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনটি সিরাজগঞ্জের সংস্কৃতি অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০