শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা।
শুক্রবার ( ০৭ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।সকাল ১১ টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন।
এসময়ে জেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন,বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক যুগান্তকারী ঘটনা। ওই দিনে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জাতি নতুনভাবে আশার আলো দেখেছিল। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের অংশ গ্রহণে সেদিন যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আজও সেই চেতনা আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে আছে।তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারের যে সংকট তৈরি করেছে, তা থেকে উত্তরণে জাতীয় বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য রাজীব হাসান রুবেল,  
মোঃ আদনান হাবিব, বিশাল আহমেদ, মোঃ সাদিদ, মামুন, মোঃ রাফি, বাপন,  মোছাঃ জেরিন সুলতানা, সুজন, বিজয়, লিমন, লিখন, হদয়, শুভ,  সহ- বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধায় পৌর ভাসানী মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয়  সংসদ সদস্য রুমানা মাহমুদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০