শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে জেন্ডার ইকুয়্যালিটি এন্ড ক্লাইমেট অ্যালায়েন্স (জেন্ডার সমতা ও জলবায়ু জোট) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে জেন্ডার ইকুয়্যালিটি এন্ড ক্লাইমেট অ্যালায়েন্স (জেন্ডার সমতা ও জলবায়ু জোট) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার  (৯ফেব্রুয়ারি২০২৫)  সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  এনডিপি’র মাছুমপুর শাখা অফিসে আয়োজিত উক্ত ত্রৈমাসিক  সভায় সভাপতিত্ব করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তৃণমূল নারী নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বৈষম্য দূরীকরণ এবং কার্যকর জলবায়ু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে নারী ও মেয়েরা জলবায়ু পরিবর্তনের কারণে অধিক ঝুঁকির মুখে পড়ে এবং নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাই জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, সরকারি-বেসরকারি নেটওয়ার্কের সাথে সমন্বয় বৃদ্ধি এবং নীতি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

উক্ত সভায়  স্থানীয় এনজিওগুলোর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিবৃন্দ, সহকারী অধ্যাপক এ্যাড. মাহবুব-এ-খোদা টুটুল, নারী দলের সদস্যবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।  সভায় জেন্ডার সমতা ও জলবায়ু জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০