শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় স্কুল,মাদরাসা, কারিগরি শিক্ষা ও ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬  সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উওোলনের মধ্যেদিয়ে শুরু করে
পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালের দিকে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিরাজগঞ্জের আয়োজনে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার,।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম আমরা মাদকমুুক্ত সমাজ গঠন করতে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে।   মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে।  আজকে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এঁর  সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যেদিয়ে আমরা আগামী প্রজন্মকে জানিয়ে দিতে চাই ফুটবল একি জাতীয় খেলা এই খেলার মাধ্যমে আমরা মাদককে সকলে বর্জন করতে পারি। তাই, খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তা-ই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  রোজিনা আক্তার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো: রবিউল হাসান মন্ডল,।  বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি হাতে তুলেদেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  রোজিনা আক্তার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার,। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০