শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :  সিরাজগঞ্জ জেলা রোভার জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপধ্যক্ষ, রোভার স্কাউট লিডার, সহকারী কমিশনার, যুগ্ম- সম্পাদকদেরকে নিয়ে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ১৬  মে, ২০২৬ খ্রি.)  সকাল ১০ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ,  শিক্ষক পরিষদের হলরুমে বাংলাদেশ স্কাউটস, রোভার  অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারব্যবস্থাপনায় দিনব্যাপী জেলা রোভারের জেলা মাল্টিপারপার্স  ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

শুরুতে  প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এঁর সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা রোভার এঁর কমিশনার মোঃ সামসুল হক ( এলটি),  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এঁর  কোষাধ্যক্ষ
প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ( এলটি)।  

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রথমেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আনন্দোলনে জুলাই-আগস্ট বিপ্লবে আত্মোৎসর্গকারী ৮ জন স্কাউটদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্বরনীয় কাজে রোভার স্কাউটদের নিয়োজিত থাকতে হবে। জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আরও আন্তরিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখব। এই স্কাউটিং কার্যক্রমকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউট দলকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময়ে মাল্টিপারপাস ওয়ার্কশপে উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি মু. আবীদ রোকনী,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহকারী কমিশনার মোঃ আব্দুল মতিন,  মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ( সংগঠন) মোঃ আবুল কাশেম আজাদ, বাংলাদেশ স্কাউটস, টাংগাইলে জেলা রোভারের সম্পাদক মোঃ  আনোয়ার হোসেন ( এ. এলটি),  সিরাজগঞ্জ জেলা  রোভারেের রোভার লিডার মোঃ মহসিন আলী,ইউনিট লিডার প্রতিনিধি হাদিসুর রহমান,
 হিলফুল ফুযুল  মুক্ত রোভার  দলের (আর এস এল) সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট,   মোঃ তুহিন সেখ,
সহ ইসলামিয়া সরকারি কলেজে রোভার স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন

ঊল্লেখ্য,অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা রোভার জেলার ২০২৬ ২০২৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সহ ওয়ার্কশপে গৃহিত সুপারিশমালা ও ঘোষণাপত্র তৈরি করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০