রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে ট্রেনযোগে ট্রাভেল ব্যাগে থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে অভিনব কায়দায় ট্রেনযোগে ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় থেকে মোঃ কামরুজ্জামান, অধিনায়ক, র‌্যাব-১২, দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে । এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোছাঃ সায়মা খাতুন (২৩) কালুপুর (ঠাকুর পালসা) গ্রামের মোঃ শফিকুল ইসলাম মেয়ে ও মোছাঃ শারমীন খাতুন (৩৩) লাহুরপুর (মড়লপাড়া) গ্রামের মোঃ সাদেকুল ইসলাম মেয়ে উভয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১