শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

সিরাজগঞ্জে ড.আন্না-ফজলুর দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে ১৫ তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে  ড. আন্না-ফজলুর দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে  ১৫ তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ৩’শত জন গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করা সহ  ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা  প্রদান করা হয়।

ড: ফজলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে  এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইডিপি সাবির্ক সহযোগিতায় জার্মানে বসবাসরত ড. ফজলুর রহমানের পরিবর্গের আর্থিক সহযোগিতায়

শুক্রবার (১৫ নভেম্বর-২০২৪)  সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াগোবিন্দ খান সাহেব মাঠ সংলগ্ন  অনুষ্ঠিতব্য উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন,   ইডিপি’র  চেয়ারম্যান  আলিমুল আহসান এবং ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবু জাফর খান।

এই ফ্রি  মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন,এফএমডি (ফ্যামিলি মেডিসিন), জিওসি (ডার্মোটলজি) ঢাকা, ডিএমইউ (আলট্রাসনোগ্রাফি) জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, নিউরো মেডিসিন, কিডনি, গ্যাস্ট্রোলজি, বাত ব্যাথা চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ  ডাঃ দীপক কুমার সাহা, এমবিবিএস (রাজ),  এবং পিজিটি (গাইনী এন্ড অবস্), সিএমইউ (আলট্রাসনোগ্রাফি), গাইনী, প্রসুতি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষ অভিজ্ঞত ও সনোলজিস্ট  ডাঃ সাদিয়া হান্নান নিলয়, এমবিবিএস (ঢাকা)। 

আরো মেডিসিন, ডায়াবেটিস ও শিশু রোগ চিকিৎসক  ডাঃ সন্দীপ তালুকদার এমবিবিএস, ডিএফএম,ডিএমইউ পিজিটি (অর্থো), সিসিডি(বারডেম)। 

এছাড়াও রোগী দেখেন,  এবং তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের   উপ-সহকারী  মেডিক্যাল অফিসার ডাঃ কাজলী খান  (প্রসূতি ও স্ত্রী, শিশু রোগে অভিজ্ঞ)। 

উক্ত  মেডিকেল  ক্যাম্পটি পরিচালনায় আরো দায়িত্ব পালন করেন,  একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট, একজন অভিজ্ঞ ফার্মাস্টি ও ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। 

এছাড়াও অত্র  এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন। 

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, এই আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১