মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন ও  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান 

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ

আগামী ৭,৮ ও ৯ ফেব্রুয়ারী টঙ্গীর তুরাগ নদীর তীরে  তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দকে বাংলাদেশে আসার  ও বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগের দাবীতে সোমবার  বেলা এগারোটার সময় সিরাজগঞ্জে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সা’দ পন্থী তাবলীগ জামায়াতের বিপুল সংখ্যক সাথীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তাবলীগ জামায়াতের জিম্মাদার সাথী ডা. এস এম নাজিম উদ্দীন।  তিনি তার বক্তব্যে বলেন,কোনরুপ  যুক্তিযুক্ত কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা’দ ( দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না। বিগত সাত বছর আমরা কোরআন ও হাদিসের আলোকে উনার মূল্যবান  বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ ইতোপূর্বে  তিনি  বিশ্ব ইজতেমার  প্রধান বক্তা ছিলেন এবং  আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে  সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এবছর  যাতে আমাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ ( দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি।  ডা. এস এম নাজিম উদ্দীন আরো বলেন, বিগত সাত বছর যাবত মাওলানা জুবায়ের পন্থীগণ আমাদের মূলধারার  সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিট, হত্যা ও জুলুম নির্যাতন এবং কুৎসা রতনা ও অপপ্রচার চালাচ্ছেন, যা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে ও মসজিদে স্বাধীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশজারীর জন্য দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে তাবলীগ জামায়াতের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তাদের সম্বলিত  একটি স্মারকলিপির প্রদান করেন।  জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকটও তারা একই দাবীতে  স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলে ছিলেন জিম্মাদার সাথী ডা.এস এম নাজিম উদ্দীন মোঃ নুরুল ইসলাম মাওলানা আবদুল হাই,মোঃ আলতাফ হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১