শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই স্লোগান নিয়ে  সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫)  সকাল সাড়ে দশটায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা  সিরাজগঞ্জের সহযোগিতা জেলা পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে রংবেরঙের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক  মোঃ আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী,  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম
বলেন, আমাদের নেতৃত্বের বিকাশের জন‍্য এমন খেলা দরকার আমাদের মধ‍্যে বন্ধন সৃষ্টি করার জন‍্য এমন আয়োজন দরকার।“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সারাদেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য তরুণদের মাঠমুখী করা, ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মাদকাসক্তি থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত প্রজন্ম তৈরি করা। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।” আমরা খেলবো নিজের জন‍্য আমরা প্রতিযোগিতা করবো দলের জন‍্য কিন্তু আমরা জিতবো দেশের জন‍্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার ( বিপিএম( বার)মোঃ সাইফুল ইসলাম,
 সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ প্রমুখ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন  জেলা ক্রীড়া সংস্থার সাবেক ফুটবল খেলোয়াড় এ কে এম ফরিদুজ্জামান ষ্ট্যালিন, সাবেক ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থা  বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ারুল আজিম,  সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ রেজাউল করিম খোকন,  জেলা ক্রীড়া সংস্থা  নির্বাহী সদস্য মোঃ আলআমীন সেখ, জাতীয় দলের সাবেক  ফুটবল খেলোয়াড় সজিব সিরাজী, সহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং খেলোয়াড়রা ।
উল্লেখ্য ঃ আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ১২ দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায়
নির্ধারিত সময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ ১-১ গোলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ অমিমাংসিত ছিলেো টাইব্রেকারে সিরাজগঞ্জ সরকারি কলেজ ৪-২ গোলে জয়লাভ করে। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার ও প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০