শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে ব্যুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার দরিদ্র ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষদের  মাঝে 

ব্যুরো বাংলাদেশের শীতবস্ত্র কম্বল  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) বেলা ১১ টার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এবার ও  সিরাজগঞ্জ সদর উপজেলার ব্যুরো বাংলাদেশ শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে দাড়িয়েছে। কম্বল পেয়ে অনেক খুশি শীতার্ত অসহায় মানুষ গুলো।

অনুষ্ঠানটি বুরো বাংলাদেশের সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন ‌মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন,  সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি)  আ‌ফিফান নজমু।

এসময় আরও উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আবুল মাসুদ সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক মো, মিলন হোসেন, শাহজাদপুর  এলাকা ব্যবস্থাপক মো.আনছারুল ইসলাম রানা, চান্দাইকোনা এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান, বগুড়া ধনুট এলাকা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ উধ্বর্তন ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম,  কড্ডা  উধ্বর্তন শাখা ব্যবস্থাপক লাভলু মিয়া, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞা বলেন, সারা বাংলাদেশে বুরো বাংলাদেশ ২৭ লক্ষ পরিবারের মাঝে বিভিন্ন আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বুরো বাংলা‌দেশ‌ের মূল কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। বুরো বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০