শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দিয়ারধানগড়ায় নির্মাণাধীন ভবনের উপর থেকে কাঠ পড়ে মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিহত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার সিরাজীবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ পড়ে আহনাফ আবিদ (৮) নামে এক মাদ্রাসা শিশু  শিক্ষার্থী নিহত হয়। সোমবার (১০ মার্চ) বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

নিহত আহনাফ আবিদ (৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল ওয়াহাবের ছেলে। এবং ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ জাতীয় ভারী বস্তু আহনাফের মাথায় পড়ে। কাঠের আঘাতে গুরুতর আহত হয় আহনাফ। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিউরো হাসপাতালে নিয়ে গেলে রাতেই সে মারা যায়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনটি অনুমোদনবিহীন এবং ইমারত নির্মাণ নীতিমালা লঙ্ঘন করে নির্মিত হচ্ছিল।

ইসলামিয়া মডেল মাদ্রাসার সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, ভবন নির্মাণে কোনো নিরাপত্তা বেস্টনি ছিল না। ঝুঁকিপূর্ণভাবে অন্যান্য স্থাপনার সংলগ্ন এলাকায় নির্মাণকাজ চলছিল। শিশুদের নিরাপত্তার জন্য ভবন মালিককে বারবার সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন অধ্যক্ষ হাফেজ মাও. আব্দুস সালাম

নিহতের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, স্থানীয়রা ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০