শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাইদুর রহমান বাচ্চু

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে তিনি শহরের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ও অসুস্থ নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে তিনি প্রথমে সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মরহুম তৈয়ব আলীর বাসভবনে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মরহুম তৈয়ব আলীর স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।

এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, অসহায় পরিবারগুলো আত্মনির্ভরশীল হয়ে সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকুক।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, সেলাই মেশিনটি পেয়ে মরহুম তৈয়ব আলীর পরিবারে নতুন আশার সঞ্চার হয়েছে। পরিবারের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

পরে সাইদুর রহমান বাচ্চু পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের বাসায় যান। সেখানে তিনি ফরিদুল ইসলামের অসুস্থ মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি দ্রুত সুস্থতার কামনা করে পরিবারের সদস্যদের সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সেখ, সাবেক স্থানীয় কাউন্সিলর আলাউদ্দিন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাবন, সাধারণ সম্পাদক গোলবার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেমা বেগম, মহিলা দলের নেত্রী মেরী খাতুন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসাইন সবুজ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে বিএনপির নেতারা সাধারণ মানুষের আস্থা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখছেন। বিশেষ করে অসহায় পরিবার ও অসুস্থ নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন স্থানীয় রাজনীতিতে মানবিকতার একটি ইতিবাচক বার্তা বহন করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০