শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের হৈমবালক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল ও  আলোচনা সভায় সভাপতিত্ব করেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাচ্চু বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য অবিচল লড়াই চালিয়ে গেছেন। , ১৯৭১ সালে পাকিস্তানিদের কারাগারে থেকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন—এই পরিবার সবসময় দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে এসে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম ও নির্যাতন সত্বেও তিনি পিছু হটেননি। তাই আগামীতেও দেশকে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বেগম খালেদা জিয়ার মত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত)  সভাপতি মোঃ আলআমীন খান, সহ- সাংগঠনিক সম্পাদক তুষার সেখ,  জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা ছাত্র দলের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শামীম আরা, সহকারী শিক্ষক মোছাঃ তানজিলা খাতুন,  সাগর কুমার সরকার,  মোঃ রিপন হোসেন, মোঃ আব্দুল আজিম, মোছাঃ শর্মিলা পারভীন, রনজু আহমেদ, মোঃ ওবায়দুল হক, মোঃ ইকবাল হাসান,  মোঃ শাহ আলম, মোঃ শরিফ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম,  তারমিন জাহান,  মোঃ জুবায়ের আহমেদ, রুপসী সরকার, অফিস সহকারী নাজমুল হক, খামার পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, প্রমুখ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০