শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে নতুন কমিটি নিয়ে বিতর্ক: দায়িত্ব ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইশান

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। নতুন কমিটি ঘোষণার বিষয়ে অবগত না থাকার অভিযোগ তুলে সংগঠনটির জেলা শাখার সাবেক ১ নং যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা আহবায়ক ইয়াসির আরাফাত ইশান সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ইয়াসির আরাফাত ইশান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের কঠিন সময়—এইচএসসি পরীক্ষা চলাকালীন অবস্থাতেও—তিনি মাঠে ছিলেন, আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। এমনকি রাজনৈতিক মামলায় নাম তোলা এবং ‘ক্রসফায়ার লিস্ট’-এর মতো ভয়াবহ পরিস্থিতিতেও তিনি আন্দোলন ছাড়েননি।

তিনি অভিযোগ করেন, জেলা কমিটি পুনর্গঠন নিয়ে দুই একবার আলোচনায় বসা হলেও নতুন কমিটি কীভাবে গঠিত হবে—এ নিয়ে কখনোই স্পষ্ট আলোচনা হয়নি। আগের জেলা কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা আহ্বায়ক হিসেবে নতুন কমিটির বিষয়ে তার মতামত নেওয়া সাংগঠনিক ভাবে দরকার থাকলেও তার কোনও মতামত নেওয়া হয়নি। এমনকি বিদ্যমান উপজেলা কমিটির কারও সাথেও পরামর্শ করা হয়নি, বলেন ইশান।

তার মতে, নতুন কমিটির খসড়ায় সুপার-৫’-এ তার নাম থাকলেও তিনি এ সম্পর্কে আগে কিছুই জানতেন না। তাই এই কমিটিতে থাকার কোনো ইচ্ছাও নেই বলে জানান তিনি।

সবশেষে তিনি ঘোষণা করেন আমি সদর উপজেলা আহবায়ক পদ থেকে এবং নতুন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। নতুন কমিটিকে অভিনন্দন। আর বৈছাআ কেন্দ্রীয় সাংগঠনিক প্রক্রিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০