শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে নিরাপত্তা চেয়ে হাজী আব্দুস সাত্তারসহ ৩ জনের নামে অভিযোগ দিলেন সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না

Download Photocard

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ‘প্রতিদিন আলোকিত’, ‘সমাচার প্রতিদিন সিরাজগঞ্জ’ ও ‘সিরাজগঞ্জ ভয়েস-Sirajganj Voice’ নামের কয়েকটি বেনামী ফেসবুক আইডি থেকে শরিফুল ইসলাম ইন্নাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি তাকে লক্ষ্য করে প্রকাশ্যে হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শরিফুল ইসলাম ইন্না জানান, গত ১ ও ২ এপ্রিল তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের কর্মকাণ্ড ও দুর্নীতির মামলা সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করেন। এছাড়া ৩ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় সিরাজগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার হওয়ার সংবাদ প্রকাশের পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে বলে তিনি দাবি করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের প্রত্যক্ষ ইন্ধনে এই অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি চর রায়পুর মহল্লার রহমত আলীর ছেলে আলী আশরাফ এবং দত্তবাড়ি মহল্লার হারুন অর রশিদের ছেলে সোহেল রানার নামও উল্লেখ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত আলী আশরাফ এর আগেও সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। এ ঘটনায় গত বছরের অক্টোবর মাসে তার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছিল। এছাড়া প্রেসক্লাব সভাপতির সঙ্গেও তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

শরিফুল ইসলাম ইন্না বলেন, আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আমার ওপর কোনো ধরনের শারীরিক হামলা বা দুর্ঘটনা ঘটলে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, আলী আশরাফ ও সোহেল রানাই এর জন্য দায়ী থাকবেন।

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০