শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড


শাহ আলম, সিরাজগঞ্জ :
 
শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ বাদ আছর, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত, বিএনপি চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পিডিবি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হেলাল আহমেদ দোয়া পরিচালনা করেন। গভীর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এ দোয়া মাহফিল সম্পন্ন করা হয় । দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম,দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন, উপস্থিত নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কাদের, উপদেষ্টা মন্ডলীর সদস্য নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি রাজশাহী, মোঃ রবিউল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি রাজশাহী, মো: আলী আকবর সভাপতি নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখা, মো: লিটন সরকার সাধারণ সম্পাদক নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখা,মোঃ বেলাল হোসেন জয়েন্ট সেক্রেটারি, মো: রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক, মো: মোস্তাক আহমেদ সহ-সভাপতি, মো: সেলিম রেজা সদস্য , আব্দুল লতিফ দপ্তর সম্পাদক, আব্দুল মালেক সদস্য, আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ৮নং ওয়ার্ড বিএনপির হারুন অর রশিদ হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০