সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

সিরাজগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন যারা

মোঃ হোসেন আলী (ছোট্ট) :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র কার্যনির্বাহী কমিটির ( ২০২৫- ২০২৮) খ্রিঃ ত্রি-বার্ষিক নির্বাচন
উৎসবমুখর পরিবেশে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র এ নির্বাচনে- দু’টি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে- মোট ভোটারের সংখ্যা ছিলো-২৪৩ জন, এর মধ্যে ২৩৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
শুক্রবার (২৮ নভেম্বর-২০২৫) সকাল ৯ টা হতে বিকেল টা পর্যন্ত নির্বাচন সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনে- এ ত্রি-বার্ষিক নির্বাচনে- জেলা উপজেলা ঐক্য পরিষদ এর পূর্ণাঙ্গ প্যানেল বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়। এ নির্বাচনে সভাপতি পদে- কে.এম.সাজেরুল ইসলাম শাহজাহান এবং সাধারণ সম্পাদক পদে সিজান আহমেদ ফারুক নির্বাচিত হন।

সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউল গণি ওসমানী, সহ-সভাপতি হাবিবুর রহমান, বেল্লাল হোসেন, ছানোয়ার হোসেন, আব্দুল হালিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক-শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক – শফিকুল ইসলাম বাবুল, মনিরুল ইসলাম, সুজন খান, সজিব মিয়া, কোষাধ্যক্ষ – আলহাজ্ব মোঃ রেজাউল করিম, সদস্য- আব্দুল আলীম সরকার, হামিদরানা, রমজান আলী, শরিফুর ইসলাম, হাফেজ মোঃ আমিনুল ইসলাম, মোঃ নুর নবী, আব্দুল্লাহ আল মাহমুদ, রাশিদুল ইসলাম, এ.এম. শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, ইউনুছ আলী, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম সরাসরি ভোটে বিজয়ী হন।
শুক্রবার রাত১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন, এবং জানান বাপুস সিরাজগঞ্জ জেলা শাখার (২০২৫-২০২৮ খ্রিঃ) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. কামরুজ্জামান খোকন, নির্বাচন বোর্ডের সদস্য – এস.এম.আলী আশরাফ, অ্যাডভোকেট মাসুদ পারভেজ নওশাদ,
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাংগঠনিক স্টান্ডিং কমিটির প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমান মিন্টু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১